মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

মক্কায় এক কাতারে নামাজ পড়লেন বিশ্বসেরা পাঁচ মুসলিম নেতা

সৌদি আরবের পবিত্র মক্কায় অবস্থিত গ্র্যান্ড মসজিদে (মসজিদুল হারাম) জুমার নামাজে এক কাতারে শামিল হয়ে সংহতি প্রকাশ করেছেন বিশ্বের প্রভাবশালী পাঁচ মুসলিম নেতা। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই দৃশ্য দেখা গেল।

শুক্রবার জুমার নামাজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে একই কাতারে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ উচ্চপদস্থ প্রতিনিধিরা।

উল্লেখ্য, প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে বর্তমানে তুরস্কের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। নামাজ শেষে মুসলিম নেতারা উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মোনাজাতে অংশ নেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এই মুহূর্তটিকে মুসলিম বিশ্বের ঐক্য ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

মক্কায় এক কাতারে নামাজ পড়লেন বিশ্বসেরা পাঁচ মুসলিম নেতা

আপডেট সময় : ০৯:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬