মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ক্যাম্পাসে দখলদারিত্বমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর শাখা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস, দখলদারিত্ব বা ভিন্নমত দমনের রাজনীতি মেনে নেওয়া হবে না। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে ঘটা সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখন একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস চায় যেখানে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা দখলদার শক্তির কবলে শিক্ষাপ্রতিষ্ঠান থাকতে পারে না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মিছিলে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

ক্যাম্পাসে দখলদারিত্বমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের

আপডেট সময় : ১০:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬