মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

সার্ক মহাসচিবের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাক্ষাৎ: উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার আশ্বাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে সংস্থাটির মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দক্ষিণ এশীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চশিক্ষা, যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আলোচনাকালে সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার এই মহান ধারণার প্রবর্তক ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সেই দূরদর্শী চিন্তার ওপর ভিত্তি করেই সার্ক আজ একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমান নির্বাচিত সরকারও আঞ্চলিক এই সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

ভিসি ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণানির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে একাডেমিক অংশীদারত্ব বৃদ্ধি পেলে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বমানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। সার্ক মহাসচিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই আধুনিকায়ন ও সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

সার্ক মহাসচিবের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাক্ষাৎ: উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার আশ্বাস

আপডেট সময় : ১০:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬