মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

রাজধানীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, পথচারীসহ আহত ২

রাজধানীর পল্লবীতে এক চা দোকানে বসে গল্প করার সময় আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে মিরপুর-১১ নম্বর সেকশনের মিল্লাত ক্যাম্প এলাকায় সংঘটিত এই হামলায় আলমগীর হোসেনের পাশাপাশি এক নারী পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। আহত আলমগীর নবাবগঞ্জ থানা বিএনপির মূল দলের সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে একটি প্রাইভেটকারে আসা চারজন দুর্বৃত্ত হঠাৎ আলমগীরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তার মাথা, পেট ও নিতম্বে তিনটি গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বজনদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, আহতদের চিকিৎসা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

রাজধানীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, পথচারীসহ আহত ২

আপডেট সময় : ০৯:৩২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬