সৌদি আরবকে তাদের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি। তিনি দাবি করেছেন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে কেবল কাগুজে চুক্তি করে সৌদি আরব তার প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি উল্লেখ করেন, রিয়াদের বোঝা উচিত যে আঙ্কারা বা ইসলামাবাদের সঙ্গে চুক্তি তাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেবে না। তিনি উদাহরণ হিসেবে বলেন, বছরের পর বছর একতরফাভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করেও সৌদি আরব কাঙ্ক্ষিত নিরাপত্তা পায়নি।
ইরানি এই রাজনীতিক আরও বলেন, সৌদি আরবের উচিত তাদের বর্তমান নীতিগুলো সংস্কার করা, যাতে অন্য কোনো শক্তির কাছে নিরাপত্তার জন্য হাত পাততে না হয়। আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 
























