মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

নবুওয়াতের চূড়ান্ত আকিদা রক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুফতি নোমানীর

ইসলামের মৌলিক আকিদার প্রধান ভিত্তি হলো হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। পবিত্র কুরআন ও সুন্নাহর অকাট্য প্রমাণের আলোকে এই বিশ্বাস যারা লালন করে না, তারা ইসলামের গণ্ডি থেকে বিচ্যুত। শুক্রবার রাজধানীর আফতাবনগর মাদরাসায় আয়োজিত ‘খতমে নবুওয়াত কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী।

মুফতি নোমানী বলেন, আকাবিরে দেওবন্দ সবসময় মুসলিম উম্মাহর ঈমান ও আকিদা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন। বর্তমান সময়েও বিভ্রান্তিকর মতাদর্শ ও বাতিল ফেতনা থেকে সাধারণ মুসলমানদের সচেতন করা আলেম সমাজের প্রধান দায়িত্ব। বিশেষ করে কাদিয়ানীসহ যারা নবুওয়াতের চূড়ান্ত আকিদাকে অস্বীকার করে, তাদের অপতৎপরতা রুখতে ইলম ও হিকমতের মাধ্যমে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি মুসলিম পরিবারকে কুরআন-সুন্নাহর আদর্শে গড়ে তুলতে হবে। বিশুদ্ধ আকিদার ওপর অটল থেকে এবং পূর্বসূরি আলেমদের পথ অনুসরণ করে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করার জন্য তিনি শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির নায়েবে আমির মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বক্তব্য রাখেন। বক্তারা খতমে নবুওয়াত আকিদা সংরক্ষণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ দাওয়াতি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। কনফারেন্সে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমানসহ বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

নবুওয়াতের চূড়ান্ত আকিদা রক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুফতি নোমানীর

আপডেট সময় : ১০:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬