মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

‘সরকারের কূটনৈতিক শিথিলতায় দিল্লিতে আস্ফালন করছে পতিত স্বৈরাচার’

পতিত স্বৈরাচারী শক্তি দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করার দুঃসাহস দেখাচ্ছে বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত ৫ আগস্টের বিপ্লবের পর ভারতে অবস্থানরত স্বৈরাচারী শক্তি যেভাবে তৎপরতা চালাচ্ছে, তা রুখতে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। শুধুমাত্র একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দায়িত্ব শেষ করাকে তিনি ‘বাগাড়ম্বর’ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, ভারতীয় হাইকমিশনকে তলব করে এই ঘটনার কড়া প্রতিবাদ জানানো উচিত ছিল এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কী ব্যবস্থা নেওয়া হবে তা জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।

বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, বর্তমান সরকার সংস্কার ও বিচারের প্রশ্নে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হচ্ছে বলে মনে হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি আপসকামী ভূমিকা পালন করে তবে দেশের জনগণ তা মেনে নেবে না। ১১ দলীয় ঐক্য এবং জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলো সম্মিলিতভাবে স্বৈরাচারী শক্তির বিচার নিশ্চিত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

‘সরকারের কূটনৈতিক শিথিলতায় দিল্লিতে আস্ফালন করছে পতিত স্বৈরাচার’

আপডেট সময় : ০৮:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬