মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

জ্বালানি সংকটে থমকে গেছে উৎপাদন: চট্টগ্রামে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানা বন্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের জেরে দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপের ৯টি কারখানায় উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) অবস্থিত এই কারখানাগুলোতে ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্যাসিফিক জিন্স গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, সিইপিজেড এলাকায় গ্যাসের তীব্র সংকটের কারণে কারখানার সুইং ও ওয়াশিংসহ সব উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। জ্বালানি সংকটে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হওয়ায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে সরবরাহ কমে যাওয়ায় শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের সংকট প্রকট আকার ধারণ করেছে। দেশের অন্যতম বৃহত্তম রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন এভাবে বন্ধ হওয়ায় সামগ্রিক রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়া কাপ স্কেটিংয়ে পদক জয়ের লক্ষ্য নিয়ে চীন যাচ্ছে বাংলাদেশ দল

জ্বালানি সংকটে থমকে গেছে উৎপাদন: চট্টগ্রামে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানা বন্ধ

আপডেট সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬