ঘরের মাঠে মালয়েশিয়া ক্রিকেট দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দল। আজ বুধবার বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া দল। আগামী ৮ ও ১০ আগস্ট ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১২, ১৪ ও ১৬ আগস্ট হবে তিনটি ওয়ানডে ম্যাচ।
ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে অভিজ্ঞ সাব্বির রহমান ও শামীম হোসেনের মতো ক্রিকেটারদের রাখা হয়েছে। এছাড়া জিসান আলম, আরিফুল ইসলাম ও জাওয়াদ আলমরাও দলে আছেন। জাতীয় দলের নতুন পেসার আব্দুল গাফফার সাকলায়েনকেও টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবু হায়দার রনিও এই সিরিজে খেলবেন। সিরিজের সবগুলো ম্যাচ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
বিসিবি হাই পারফরম্যান্স টি-টোয়েন্টি দল: জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহরাব হাসান, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলায়েন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বী ও ইকবাল হোসেন।
রিপোর্টারের নাম 























