মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

পরিবেশ ছাড়পত্র না থাকায় চট্টগ্রামের এরিস্টোকেয়ার হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

পরিবেশ ছাড়পত্র ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার এরিস্টোকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে হাসপাতালটিকে অবিলম্বে তরল বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে আয়োজিত শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, হাসপাতালটি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অমান্য করে কোনো ধরনের অনুমোদন না নিয়েই নগরীর চকবাজার এলাকার মেহেদীবাগ রোডে কার্যক্রম শুরু করে। অবস্থানগত ছাড়পত্র না নিয়ে এভাবে কার্যক্রম পরিচালনা করা পরিবেশ আইন লঙ্ঘনের শামিল।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে কোনো অবস্থানগত ছাড়পত্র গ্রহণ করেনি। এই অভিযোগে তাদের শুনানিতে ডাকা হলে তারা অনিয়মের বিষয়টি স্বীকার করেন। এরপর আইন অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে জানিয়েছে যে, তরল বর্জ্য পরিশোধনের সঠিক ব্যবস্থা নিশ্চিত করার পরই তারা তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবে। অধিদপ্তর আরও উল্লেখ করেছে যে, পরিবেশ দূষণ রোধ এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তসলিমা নাসরিনের অভিযোগ: দেশে ফিরলে আইনি প্রতিকার চাইতে পারবেন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পরিবেশ ছাড়পত্র না থাকায় চট্টগ্রামের এরিস্টোকেয়ার হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬