মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

দেওবন্দের মুহতামিম আল্লামা নোমানী বাংলাদেশে: আফতাবনগরে খতমে নবুওয়াত কনফারেন্সে প্রধান অতিথি

উপমহাদেশের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের এক সফরে বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি আগামী ৭ আগস্ট (শুক্রবার) রাজধানীর আফতাবনগরে আয়োজিত ‘খতমে নবুওয়াত কনফারেন্স-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বাড্ডার আফতাবনগরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই গুরুত্বপূর্ণ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন একই প্রতিষ্ঠানের মজলিসে শূরার সদস্য আল্লামা হাসান মাহমুদ রাজস্থানী।

কনফারেন্সে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির ও পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন কমিটির নায়েবে আমির এবং আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগরের প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী।

আয়োজকদের প্রত্যাশা, দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের উপস্থিতিতে এই কনফারেন্সে খতমে নবুওয়াতের আকিদার গুরুত্ব, সমসাময়িক চ্যালেঞ্জ এবং মুসলিম উম্মাহর করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসবে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলাররা এ বিষয়ে বক্তব্য রাখবেন। খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সর্বস্তরের মুসলিম জনসাধারণকে এই কনফারেন্সে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রামপুরা ব্রিজ হয়ে মেরাদিয়া অথবা আফতাবনগর গেট দিয়ে সহজেই অনুষ্ঠানস্থলে পৌঁছানো যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুম প্রতিরোধ আইন, ২০২৬: ‘অধিকারের’ গভীর উদ্বেগ, সংশোধনের দাবি

দেওবন্দের মুহতামিম আল্লামা নোমানী বাংলাদেশে: আফতাবনগরে খতমে নবুওয়াত কনফারেন্সে প্রধান অতিথি

আপডেট সময় : ০৯:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬