মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

জবিসহ ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত দেড় শতাধিক

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘাতের ঘটনায় উভয় পক্ষের অন্তত দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছে ছাত্রশিবির। তারা দাবি করেছে, আহতদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা পুনরায় হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও উপাচার্যের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে উত্তেজনার সূত্রপাত হয়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা ও আবাসন সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে জকসু নেতৃবৃন্দ মিলনায়তনে প্রবেশের চেষ্টা করলে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়, যা পরবর্তীতে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষকেই লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর চড়াও হতে দেখা যায়। ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করলেও দীর্ঘ সময় ক্যাম্পাসগুলোতে থমথমে অবস্থা বিরাজ করে। বর্তমানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুম প্রতিরোধ আইন, ২০২৬: ‘অধিকারের’ গভীর উদ্বেগ, সংশোধনের দাবি

জবিসহ ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত দেড় শতাধিক

আপডেট সময় : ০৯:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬