মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

মহিপুরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা: সাবেক আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বির গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে মুদি ব্যবসায়ী মো. ইদ্রিসকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. আল রুমান ওরফে সাব্বিরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মহিপুর থানার পুলিশের একটি দল আলিপুর মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া সাব্বির বিগত আওয়ামী লীগ সরকারের আমলের স্থানীয় নেতা ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল হোসেন কাজীর ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই সন্ধ্যায় লতাচাপলী ইউনিয়নের আলিপুর স্লুইসগেট এলাকায় ব্যবসায়ী ইদ্রিসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পূর্ব শত্রুতার জেরে বিগত সরকারের ওই নেতার নির্দেশে তার ছেলে সাব্বিরসহ একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার শিকার ইদ্রিস বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা চাইনিজ কুড়াল ও রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেয় এবং মাথায় গুরুতর জখম করে। এ ঘটনায় মহিপুর থানায় ২০২৬ সালের একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, প্রধান আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

মহিপুরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা: সাবেক আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বির গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬