মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল হকের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বিশিষ্ট শিক্ষাবিদ শহিদুল হক মানিক মাস্টার (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজা মঙ্গলবার বাদ জোহর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং পরবর্তীতে আসরের পর ঐতিহাসিক চারগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নবীনগর পৌরসভার নারায়ণপুর ডিএস কামিল মাদরাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।

শহিদুল হক মানিক মাস্টার ১৯৮৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তার মৃত্যুতে নবীনগরের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল হকের ইন্তেকাল

আপডেট সময় : ০৭:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬