ক্যাম্পাসগুলোকে অছাত্রমুক্ত না করলে বড় ধরনের খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ এনেছেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, ১৫ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘অছাত্র সন্ত্রাসীদের’ দিয়ে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনতেই আজকের এই হামলা। তিনি শিক্ষার্থীদের সরব ভূমিকা রাখার আহ্বান জানান এবং বলেন, ‘ক্যাম্পসগুলোকে শান্ত থাকতে দিন। অশান্ত হলে সামাল দিতে পারবেন না।’
শিবির সভাপতির অভিযোগ অনুযায়ী, সম্প্রতি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























