মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

‘জুলাই বিপ্লব নিয়ে ধৃষ্টতা দেখালে কঠোর ব্যবস্থা’, মাদারীপুরে এমপি খোকন তালুকদারের হুশিয়ারি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান খোকন তালুকদার হুশিয়ারি দিয়ে বলেছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কিছু অশুভ শক্তি জুলাই আন্দোলন নিয়ে ধৃষ্টতা দেখাচ্ছে। তাদের বলতে চাই, মুখ সামলে কথা বলুন, অন্যথায় পরিস্থিতি সামলাতে পারবেন না। এই আন্দোলন ছিল বাংলাদেশের আপামর জনসাধারণের অধিকার আদায়ের লড়াই।”

খোকন তালুকদার আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে বহু মা তাদের সন্তান হারিয়েছেন এবং গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। বর্তমান সরকার সেই সব শহীদ ও ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের আত্মত্যাগই আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

‘জুলাই বিপ্লব নিয়ে ধৃষ্টতা দেখালে কঠোর ব্যবস্থা’, মাদারীপুরে এমপি খোকন তালুকদারের হুশিয়ারি

আপডেট সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬