মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের উপর জোর: মন্ত্রী পর্যায়ের মতবিনিময়

দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধে আয়োজিত মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামও অংশগ্রহণ করেন। স্থানীয় সরকার মন্ত্রী পরিবেশ দূষণকে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, নগরায়ণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদী ও জলাশয়ে বর্জ্য নিক্ষেপ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পরিবেশের উপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। এসব সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

মন্ত্রী আরও বলেন, পরিবেশ রক্ষায় কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার কমানো এবং বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

মতবিনিময় সভায় পানি দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নদ-নদী সংরক্ষণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের উপর জোর: মন্ত্রী পর্যায়ের মতবিনিময়

আপডেট সময় : ০৫:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬