মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ স্মরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের আলোচনা সভা ও দোয়া মাহফিল

গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ আগস্ট আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের কৃষক, গ্রামীণ জনগোষ্ঠী এবং সর্বস্তরের গ্রাহকদের জন্য আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি খাতে টেকসই উন্নয়ন ও সেবার মানোন্নয়নে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে গ্রাহকসেবার উৎকর্ষ সাধন এবং উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামন, মহাব্যবস্থাপকবৃন্দ, বিভিন্ন বিভাগের নির্বাহী, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে ইউপিডিএফের মদতে ভূমি দখলের অভিযোগ, রামগড়ে সেনাক্যাম্প স্থাপনের দাবি

জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ স্মরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০২:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬