রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং তার বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী সকাল সোয়া ১০টার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
বর্তমানে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 
























