মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন: ত্রিতা পারসির বিশ্লেষণ

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্র্যাফট’-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি মনে করেন, ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ত্রিতা পারসি বলেন, ট্রাম্পের এই আচরণ একটি ‘ক্লান্তিকর নিয়মে’ পরিণত হয়েছে। তিনি প্রথমে ধ্বংসাত্মক হামলার ভয়ংকর হুমকি দেন, এরপর নিজের কৃতিত্ব জাহির করে সেই অবস্থান থেকে সরে আসেন। এমনভাবে তিনি বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেন যেন অপর পক্ষ পিছু হটেছে বলেই তিনি হামলা থেকে বিরত হয়েছেন।

পারসি মনে করেন, কোনো বিপর্যয়কর যুদ্ধ শুরু বা সংঘাত আরও বাড়ানোর চেয়ে ট্রাম্পের পিছু হটা এবং কূটনীতিকে পুনরায় সুযোগ দেওয়া ইতিবাচক। তবে তিনি সতর্ক করে বলেন, ‘এই পরিস্থিতি অনন্তকাল ধরে চলতে পারে না।’

আলোচনার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিশ্লেষক বলেন, ‘বারবার এমন চলতে থাকলে একপর্যায়ে আলোচনার সব ধরনের বিশ্বাসযোগ্যতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।’ তিনি আরও বলেন, এর নেতিবাচক প্রভাবে কোনো চুক্তিতে অটল থাকার বিষয়টি প্রশ্নের মুখে পড়বে, আলোচনায় যেসব প্রস্তাব বা ছাড় দেওয়া হয় সেগুলোর গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হবে। এমনকি বারবার কথা বদলানোর কারণে ট্রাম্পের হুমকির নিজস্ব গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতাও তলানিতে গিয়ে ঠেকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গুয়ার হাওরের ইসিএ জোনে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, জারি হলো জরুরি ১৩ নির্দেশনা

ইরান ইস্যুতে ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন: ত্রিতা পারসির বিশ্লেষণ

আপডেট সময় : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬