মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় হামলা: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন মোড়?

সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত থাকলেও সংঘাতের অবসান ঘটেনি। সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরান-সংশ্লিষ্ট একটি জাহাজে ইউক্রেনীয় হামলার পর আন্তর্জাতিক মহলে নতুন শঙ্কা তৈরি হয়েছে – তবে কি ইউক্রেনও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের নতুন ফ্রন্টে পরিণত হচ্ছে?

গত ২৫ জুলাই কাস্পিয়ান সাগরে ইরান-সংযুক্ত একটি জাহাজে হামলার খবর প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন-তেহরান সংঘাতের দ্বিতীয় ধাপে কাস্পিয়ান অঞ্চল কি নতুন যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে? বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে থাকলেও দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার প্রচলিত যুদ্ধ চালিয়ে যাওয়া ওয়াশিংটনের জন্য অত্যন্ত ব্যয়বহুল। বিশেষ করে কৌশলগত অস্ত্রের মজুত কমে আসা এবং যুদ্ধের বিপুল ব্যয়ের কারণে যুক্তরাষ্ট্র আপাতত কৌশলগত বিরতির পথ বেছে নিয়েছে।

এই প্রেক্ষাপটে কাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। ইউক্রেন ও ইরানের মধ্যে কোনো সরাসরি স্থলসীমান্ত না থাকলেও কাস্পিয়ান সাগরে আক্রমণের ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের ইরান সংকট এবার একই সুতোয় গাঁথা হচ্ছে। কাস্পিয়ান সাগরে হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান এবং একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে কঠোর পালটা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

সামরিক বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের পক্ষ থেকে ইরানের ওপর এ ধরনের আক্রমণ অব্যাহত থাকলে তেহরানকে তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত ও সমুদ্রসীমায় বাড়তি সামরিক শক্তি মোতায়েন করতে হবে। সে ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিট, উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন বহর ও গোয়েন্দা সক্ষমতার একটি বড় অংশ উত্তর ফ্রন্টে সরিয়ে নিতে হবে। ফলে মধ্যপ্রাচ্যের মূল রণক্ষেত্রে তেহরানের সামরিক মনোযোগ ও একক সামর্থ্য কিছুটা দুর্বল হয়ে পড়ার ঝুঁকি থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য এটি একটি বড় কৌশলগত সুবিধা এনে দিতে পারে। তাদের মূল লক্ষ্য ইউক্রেনের মাধ্যমে ইরানকে সরাসরি পরাজিত করা নয়; বরং ইরানকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখা, যাতে দেশটি এক জায়গায় সামরিক শক্তি কেন্দ্রীভূত করতে না পারে। এদিকে কাস্পিয়ান সাগরে ওই আক্রমণের মাত্র কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটনে কূটনৈতিক ও সামরিক তৎপরতা ব্যাপক বেড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর নতুন শিক্ষা উদ্যোগ: সেনাপ্রধানের হাত ধরে চালু হলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’

কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় হামলা: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন মোড়?

আপডেট সময় : ১১:৩৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬