ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: খুলনায় ছাত্রশিবিরের ‘জুলাই রিবর্ণ ম্যারাথন’ অনুষ্ঠিত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুলনায় এক ব্যতিক্রমী ‘জুলাই রিবর্ণ ম্যারাথন’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখার সোনাডাঙ্গা উত্তর সাংগঠনিক থানা শাখা। গত শুক্রবার নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া এই ম্যারাথন কর্মসূচির মাধ্যমে ওই ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ করা হয়।

ম্যারাথনটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান।

সোনাডাঙ্গা থানা (উত্তর) সভাপতি আব্দুল্লাহ মুয়াজের সভাপতিত্বে এবং শাখার সেক্রেটারি রাকিব হাসানের ব্যবস্থাপনায় আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও সোনাডাঙ্গা অঞ্চল পরিচালক আব্দুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে রাকিব হাসান বলেন, “জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের পথচলার দিশা দেখিয়েছে। ফ্যাসিবাদকে হটিয়ে নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাইয়ে শত শত মানুষ রক্ত দিয়েছে। সেই আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। তবেই জুলাই শহীদদের আত্মত্যাগ প্রকৃত অর্থ খুঁজে পাবে।”

তিনি আরও যোগ করেন, “জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জুলাই চিরজীবী হবে, ইনশাআল্লাহ।” আয়োজকরা জানান, এই ম্যারাথনে সোনাডাঙ্গা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা ধারণ করে কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে ভাইয়ের জীবন বাঁচাতে গিয়ে দুই সহোদরের মর্মান্তিক সলিলসমাধি

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: খুলনায় ছাত্রশিবিরের ‘জুলাই রিবর্ণ ম্যারাথন’ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬