ইরানের দক্ষিণে অবস্থিত কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই কঠিন মূল্য চোকাতে হবে।
গালিবাফ তার ভার্চুয়াল মাধ্যমে দেওয়া এক বার্তায় উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত নতুন নতুন আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে নিজেদের হাত আরও রক্তাক্ত করছে। কেশম দ্বীপের আবাসিক এলাকায় চালানো এই হামলাকে তিনি মিনাব ও লামার্দের পূর্ববর্তী অপরাধমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা হিসেবে অভিহিত করেছেন।
ইরানের সংসদের এই শীর্ষ নেতা আরও বলেন, যুদ্ধক্ষেত্রে তারা যে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে, তার প্রতিশোধ নিতেই তারা নির্দোষ মানুষের ওপর হামলা চালাচ্ছে এবং তাদের রক্ত ঝরাচ্ছে। তিনি দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন যে, এই ধরনের কার্যকলাপের জন্য যুক্তরাষ্ট্রকে চূড়ান্তভাবে জবাবদিহি করতে হবে এবং এর পরিণতি ভোগ করতে হবে।
রিপোর্টারের নাম 















