ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বান্দরবানে হাম রোগীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: মানবিক সহায়তা নিয়ে পরিদর্শনে জোন কমান্ডার

বান্দরবানে হামের প্রাদুর্ভাবের মধ্যে চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ (পিএসসি)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন হাম রোগীদের খোঁজখবর নেন।

এ সময় তিনি রোগীদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে জোন কমান্ডার কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। রোগীদের সার্বিক চিকিৎসাসেবা আরো কার্যকরভাবে নিশ্চিত করতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জোন কমান্ডার বলেন, কোনো রোগীর উন্নত বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের মেইন ড্রেসিং স্টেশন (এমডিএস)-এর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে। জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

পরিদর্শন শেষে জোন কমান্ডার চিকিৎসাধীন সব রোগীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে বান্দরবান সেনা জোনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালথায় প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: তদন্তের নির্দেশ ইউএনও’র

বান্দরবানে হাম রোগীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: মানবিক সহায়তা নিয়ে পরিদর্শনে জোন কমান্ডার

আপডেট সময় : ০৬:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬