ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৩১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৩১ জন শিশুর প্রাণহানি হয়েছে। এছাড়া, গত একদিনে নতুন করে আরও ১ হাজার ৭৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে এবং ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে। সব মিলিয়ে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৩৫ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৯৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৫ হাজার ৭৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার তিতাসে টেঁটাযুদ্ধে নারী নিহত: ৬১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ৫

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৩১

আপডেট সময় : ০৪:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬