ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কুমিল্লার তিতাসে টেঁটাযুদ্ধে নারী নিহত: ৬১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ৫

কুমিল্লার তিতাস উপজেলায় চর দখলকে কেন্দ্র করে এক ভয়াবহ টেঁটাযুদ্ধে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় থেকে দুইশ’ জনকে আসামি করে মেঘনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এরই মধ্যে মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।

নিহত নারীর নাম কুহিনূর আক্তার (৩৮)। তিনি মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের ট্রলার চালক কাবিল মিয়ার স্ত্রী। গত রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। নিহত কুহিনূর আক্তার সংঘর্ষ চলাকালে গলায় টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন তিতাসের নতুন ভাটেরাচর গ্রামের মাইনুদ্দিন (৪০), মো. হান্নান (২৬), কাশেম বেপারী (৬০), মো. রানা (২১) এবং মজিদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. সুরুজ মিয়া (৬২)।

এদিকে, এই ঘটনায় পুলিশের গ্রেপ্তার আতঙ্কে তিতাসের ভাটেরাচর গ্রাম এখন নারী-পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রামবাসী অভিযোগ করছেন, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিনোদপুর ও আলীপুর গ্রামের লোকজন ট্রলারযোগে নদী পার হয়ে ভাটেরাচর গ্রামে এসে আনুমানিক ৩০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

ভাটেরাচরের মৃত অহিদ মিয়ার স্ত্রী আলতামুন নেছা (৬০), প্রবাসী মজিবুর রহমানের স্ত্রী আফিয়া বেগম (৫০) এবং বৃদ্ধ শামসুন্নাহার (৬৫) জানান, সোমবার সকালে মেঘনার বিনোদপুর ও আলীপুর গ্রামের লোকজন এসে তাদের গ্রাম থেকে বের করে দিয়ে বাড়িঘরে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে। এখন তারা গ্রামে ফিরতে পারছেন না।

ঘটনার সূত্রপাত ঘটে গত রোববার দুপুরে। তিতাসের চরভাটেরা গ্রামের প্রবাসী মো. শাহবাজ ও মজনু মিয়া ব্যক্তিগত কাজে মেঘনা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে গেলে চর বিনোদপুর গ্রামের আলী আকবর ও তার লোকজন তাদের মারধর করে আটক করে রাখে। বিষয়টি জানাজানির পর তিতাসের ভাটেরাচর গ্রামের লোকজন সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনার জের ধরেই ওই দিন বিকেলে মেঘনার আলীপুর ও চর বিনোদপুর গ্রামের লোকজনের সঙ্গে তিতাসের ভাটেরাচর গ্রামবাসীর মধ্যে ব্যাপক টেঁটাযুদ্ধ শুরু হয়, যা শেষ পর্যন্ত কুহিনূর আক্তারের প্রাণ কেড়ে নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের ক্ষেপণাস্ত্র

কুমিল্লার তিতাসে টেঁটাযুদ্ধে নারী নিহত: ৬১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৫:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬