বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মন্ডলকে গ্রেপ্তার করেছে। বুধবার বেলা প্রায় ২টার দিকে মোকামতলা বন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
শিবগঞ্জ থানার ওসি মো. শাহিনুজ্জামান শাহিন জানান, গ্রেপ্তার হওয়া ওমর ফারুক মন্ডল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ওমর ফারুক মন্ডল সদ্য ঘোষিত মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 
























