দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত বরখাস্তকৃত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের আরেকটি বাসায় ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে। কমিশনের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি দল এই কার্যক্রম পরিচালনা করছে।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর ডিওএইচএসের রোড-৩১, প্লট নম্বর-৫৪১, ফ্ল্যাট নম্বর এল-৩-এ অবস্থিত বাসায় এই কার্যক্রম চলছে। অভিযানে দুদকের কর্মকর্তাদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত রয়েছেন।
তিনি আরও জানান, চলমান ইনভেন্টরি কার্যক্রমের অংশ হিসেবে বাসায় থাকা বিভিন্ন সামগ্রী ও নথিপত্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এর আগে গত ৩০ জুলাই জিয়াউল আহসানের জলসিঁড়িস্থ আটতলা বাড়িতে দুদক ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করেছিল।
রিপোর্টারের নাম 
























