ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

গুলশান লেকে এসটিপি নির্মাণে অগ্রগতি পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

রাজধানীর গুলশান লেক ও মহাখালীস্থ রাজউক ইউআরপি ভবন এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বুধবার সকালে তিনি গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং লেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপনের অগ্রগতি সরেজমিনে দেখেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কালাচাঁদপুর এলাকায় গুলশান লেকের পরিবেশ উন্নত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গুলশান-২ এর ১৮ নম্বর সড়ক সংলগ্ন লেক এলাকাও পরিদর্শন করেন। লেকসমূহকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মহাখালীস্থ রাজউক ইউআরপি ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রী বলেন, একটি পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের ক্ষেপণাস্ত্র

গুলশান লেকে এসটিপি নির্মাণে অগ্রগতি পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬