ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার নবজাতক কন্যার জন্য তারেক রহমানের উপহার

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহত ‘জুলাই যোদ্ধা’ মো. সুজনের নবজাতক কন্যা সাইফা নুর সুবহার জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর কেরানীগঞ্জে সুজনের বাসভবনে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তারা নবজাতকের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা আহত সুজনের শারীরিক অবস্থা ও তার পরিবারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। এসময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জনের মৃত্যু, অর্ধশতাধিক বাড়িতে লুটপাট ও আগুন

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার নবজাতক কন্যার জন্য তারেক রহমানের উপহার

আপডেট সময় : ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬