ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যশোর-৪ আসনের এমপির মেয়ের অসুস্থতা নিয়ে অপপ্রচারের অভিযোগ

যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের কন্যা মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে ‘সিজোফ্রেনিয়া’ নামক জটিল মানসিক রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেন। জামায়াতের মিডিয়া উইং থেকেও বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, মেহজাবিন জান্নাতের এই অসুস্থতাকে পুঁজি করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উসকানিতে একটি স্বার্থান্বেষী মহল তার বাসভবনে হামলা ও অপপ্রচার চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, একজন অসুস্থ নারীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে জনতাকে খেপিয়ে তোলা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক। প্রমাণ হিসেবে মেহজাবিন জান্নাতের চিকিৎসার বেশ কিছু নথিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে সংশ্লিষ্ট পক্ষ। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ ধরনের অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জনের মৃত্যু, অর্ধশতাধিক বাড়িতে লুটপাট ও আগুন

যশোর-৪ আসনের এমপির মেয়ের অসুস্থতা নিয়ে অপপ্রচারের অভিযোগ

আপডেট সময় : ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬