ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

আন্দোলন হলেই লাঠিচার্জ নয়: ভারতের সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়

ভারতের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে স্পষ্ট করে দিয়েছে যে, কেবল আন্দোলন হচ্ছে এই যুক্তিতে আইন প্রয়োগকারী সংস্থা কোনোভাবেই লাঠিচার্জ করতে পারবে না। প্রশ্নফাঁসের অভিযোগে দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে গত ২০ জুলাই দিল্লিতে অনুষ্ঠিত জনতা পার্টির বিক্ষোভে লাঠিচার্জের ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত চেয়ে করা বেশ কিছু আবেদনের শুনানিতে দেশটির শীর্ষ আদালত এমন মন্তব্য করে।

শুনানিতে সুপ্রিম কোর্ট জোর দিয়ে বলেছে যে, ভারতীয় সংবিধানে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ ও আইনসম্মত থাকে, ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা যাবে না।

উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে গত ২০ জুলাই ভারতের সংসদ অভিমুখে প্রতিবাদী শিক্ষার্থীদের মিছিলের সময় কাদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালতের এই রায় আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা সেতুতে টোল কালেক্টরের রহস্যময় মৃত্যু

আন্দোলন হলেই লাঠিচার্জ নয়: ভারতের সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়

আপডেট সময় : ১২:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬