ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

২৬ দেশের আরচ্যারদের মিলনমেলা বাংলাদেশে, প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও যৌথ প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরচ্যারীর মুকুটে যুক্ত হতে যাচ্ছে এক নতুন পালক। আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামে ২৬টি দেশের আরচ্যাররা অংশ নিচ্ছেন। এই আয়োজনের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি এবং ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান। এ সময় ফেডারেশনের যুগ্ম সম্পাদক সোহেল রানা ও রুবেল হোসেন, কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন এবং বাংলাদেশ দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিকও উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জানান, এই আয়োজনটি মূলত দুটি ভাগে বিভক্ত: যৌথ ট্রেনিং প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ মোট ২৬টি দেশের প্রতিনিধি এবং ১৭টি দেশের আরচ্যার ও অফিসিয়ালরা এতে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, ‘ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া, ওয়ার্ল্ড আরচ্যারী, অলিম্পিক সলিডারিটি এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম হচ্ছে। আমাদের লক্ষ্য হলো সব দেশকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্তরে নিয়ে আসা। গত নভেম্বরে বাংলাদেশ কোরিয়াকে দুবার হারিয়েছে। এ বছর প্রথমবারের মতো ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া প্রেসিডেন্টের নামে এই চ্যালেঞ্জ কাপ প্রবর্তন করা হলো।’

মিশ্র দলগত (মিক্স টিম) প্রতিযোগিতা সম্পর্কে তিনি জানান, অন্য দেশের মেয়ে ও ছেলেদের পারফরম্যান্স অনুযায়ী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে দেশের খেলোয়াড়রা নিজেদের মধ্যে খেলবে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান বলেন, ‘টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমিতে আয়োজিত এই প্রোগ্রামে বিভিন্ন দেশের আরচ্যার ও কোচদের যৌথ প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে আন্তর্জাতিক আরচ্যারী নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা সেতুতে টোল কালেক্টরের রহস্যময় মৃত্যু

২৬ দেশের আরচ্যারদের মিলনমেলা বাংলাদেশে, প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও যৌথ প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ১২:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬