ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগের মধ্যে চার বিভাগে অধিকাংশ স্থানে এবং বাকি চার বিভাগে অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

রোববার (২৬ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপটির কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে সংযুক্ত রয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ২৭ ও ২৮ জুলাই বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এ সময় দিন ও রাতের তাপমাত্রা উভয়ই সামান্য হ্রাস পেতে পারে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেঁতুলিয়ায় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নারায়ণগঞ্জে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকার কথা বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যানবাহনের অবাধ চলাচল ও অবৈধ স্থাপনা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় তীব্র যানজট

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট সময় : ১০:২১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬