ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোচ্চার নাটোরের ১১ দলীয় জোট

নাটোর জেলায় জনগণের সঙ্গে রাজনৈতিক তামাশা বন্ধ করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। শনিবার বিকেলে শহরের কানাইখালী এলাকায় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এই দাবি উত্থাপন করেন।

সেমিনারে বক্তারা বলেন, গণভোটের রায় কার্যকর না করা হাজারো শহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার শামিল এবং দেশের জনগণ তা কখনোই মেনে নেবে না। তারা বর্তমান সরকারকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহ্দী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে এনসিপির জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ, জুলাই শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম এবং খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থায় জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোচ্চার নাটোরের ১১ দলীয় জোট

আপডেট সময় : ০৮:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬