ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ রাজনৈতিক নয়, স্বেচ্ছায় করেছেন: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় তাঁর পদত্যাগ করেছেন এবং এটি তাঁর সাংবিধানিক অধিকার।

শনিবার ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়, কারণ এর মাধ্যমেই কর্মসংস্থান সৃষ্টি হয়।

আবদুল আউয়াল মিন্টু উল্লেখ করেন, যদি দেশে বেকারত্ব বাড়ে, তবে সন্ত্রাস ও মাদকাসক্তি বৃদ্ধি পাবে, যা সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে হলে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অত্যাবশ্যক। এজন্য সবাইকে নিজ নিজ রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর জোর দিয়ে বলেন, মাদক ও কিশোর গ্যাং এখন দেশব্যাপী একটি গুরুতর সমস্যা। যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করতে পারলে এই সমস্যাগুলো ধীরে ধীরে কমে আসবে।

নিজেকে ফেনীর সন্তান দাবি করে আবদুল আউয়াল মিন্টু জানান, তিনি ফেনীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন, যার মধ্যে মহাসড়কের লালপুল ক্রসিং, মুসাপুরে রেগুলেটর এবং মেডিকেল কলেজ নির্মাণের মতো বিষয়গুলো উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন ভিপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, যন্তর মন্তরে ‘স্বৈরাচার পরাজিত’ স্লোগান

রাষ্ট্রপতির পদত্যাগ রাজনৈতিক নয়, স্বেচ্ছায় করেছেন: পরিবেশমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬