ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

টেকনাফে উপজেলা আ.লীগ নেতা সাড়ে ৪ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের হাতে আটক

কক্সবাজারের ইনানীতে প্রায় সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তির নাম হাফিজ উল্লাহ (৬৬), তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়ার বাসিন্দা এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী একটি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হাফিজ উল্লাহকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ৮৭ লাখ টাকার সড়ক ১৫ দিনেই বিধ্বস্ত: ক্ষোভ স্থানীয়দের

টেকনাফে উপজেলা আ.লীগ নেতা সাড়ে ৪ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের হাতে আটক

আপডেট সময় : ১২:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬