ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

গৌরনদীতে ঢালাইয়ের পরই ভেঙে পড়লো অর্ধকোটি টাকার ব্রিজের ছাদ, অনিয়মের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত একটি গার্ডার ব্রিজের ছাদ ঢালাই দেওয়ার পরপরই ভেঙে পড়েছে। বুধবার সকালে ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর বিকেলেই ব্রিজের ছাদ ধসে যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) না জানিয়েই তার অনুপস্থিতিতে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।

তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার আবুল খায়ের জানান, ঢালাইয়ের একদিন আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্রিজ পরিদর্শনে এসেছিলেন এবং পরদিন ঢালাইয়ের কথা জানানো হলেও কেউ পরিদর্শনে আসেননি। সূত্র মতে, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের অধীনে গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মেদকাঠী খালের ওপর ৩৯ লাখ টাকা ব্যয়ে এই গার্ডার ব্রিজ নির্মাণের টেন্ডার হয়েছিল। কাজটি পেয়েছিল বরিশালের ডায়নামিক আইসিটি সপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানিয়েছেন, সর্বশেষ ২০২৬ সালের জুন মাসের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করে হস্তান্তরের কথা ছিল, কিন্তু ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে পারেননি। তিনি আরও বলেন, ব্রিজের ঢালাই দেওয়ার আগে পিআইও-কে অবহিত করে তার উপস্থিতিতেই ঢালাই দেওয়ার কথা থাকলেও ঠিকাদার তাকে না জানিয়েই ঢালাই দিয়েছেন। পিআইও খোকন চন্দ্র দাস দাবি করেন, কাজে অনিয়ম করতেই এমনটা করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং ব্রিজটি সম্পূর্ণ ভেঙে নতুন করে ঢালাই দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারকে। কাজের জন্য এখন পর্যন্ত কোনো টাকা ছাড় দেওয়া হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইডিএফ ঋণের মেয়াদ বাড়লো ২৭০ দিন, নতুন নীতিমালা জারি করলো কেন্দ্রীয় ব্যাংক

গৌরনদীতে ঢালাইয়ের পরই ভেঙে পড়লো অর্ধকোটি টাকার ব্রিজের ছাদ, অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬