ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সিলেটে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)-এর যৌথ অভিযানে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের আমদানিনিষিদ্ধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হেতিমগঞ্জ এলাকায় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক ও চোরাকারবারিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানিনিষিদ্ধ ওষুধ, শাড়ি ও কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা। বিজিবি আরও জানায়, জব্দ করা পণ্য ও পরিত্যক্ত কাভার্ড ভ্যানের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইডিএফ ঋণের মেয়াদ বাড়লো ২৭০ দিন, নতুন নীতিমালা জারি করলো কেন্দ্রীয় ব্যাংক

সিলেটে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬