ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এমপি নজরুলের ব্যক্তিগত জীবন বিতর্কে জামায়াতের নজর, আসছে সাংগঠনিক সিদ্ধান্ত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবরগুলোকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত জীবন সম্পর্কিত প্রকাশিত খবরগুলোর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সতর্ক দৃষ্টি রাখছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যেই গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বিবৃতি এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে জামায়াত তার সাংগঠনিক নীতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

এমপি নজরুলের ব্যক্তিগত জীবন বিতর্কে জামায়াতের নজর, আসছে সাংগঠনিক সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬