ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাদারীপুরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, নাঈম খানের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাঈম খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলার পাশাপাশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি মিছিলে নেতৃত্ব দেওয়ার পর তার বিরুদ্ধে নতুন করে মামলা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এদিন জনসমক্ষে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

মাদারীপুরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬