ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা: বিমান টিকিট, লাউঞ্জ ও অগ্রাধিকারমূলক সেবা

প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুখবর নিয়ে এসেছে সরকার। এখন থেকে প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিট, বলাকা লাউঞ্জ ব্যবহার, অগ্রাধিকারভিত্তিক (প্রায়োরিটি) চেক-ইন ও বোর্ডিংসহ বিভিন্ন বিশেষ সুবিধা পাবেন। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এই উদ্যোগের কথা জানিয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও বলেন, প্রবাসী ভাইদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আফরোজা খানম জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসাধারণের সুবিধার্থে ইতিমধ্যেই শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় প্রদানের বিষয়ে সরকার ভাবছে। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের জন্য প্রাধিকারভিত্তিক (প্রায়োরিটি) চেক-ইন ও বোর্ডিং সুবিধা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হবে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অন্তর্ভুক্ত প্রবাসী কার্ডের মাধ্যমেই এসব সুবিধা মিলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা: বিমান টিকিট, লাউঞ্জ ও অগ্রাধিকারমূলক সেবা

আপডেট সময় : ০৬:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬