ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ: মিয়ানমারের ৩ নিরাপত্তা সদস্য আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন, রাখাইনের মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং। আটক তিনজনের মধ্যে একজন বিজিপি সদস্য এবং অপর দুজন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য।

২ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে তারা নাফ নদী সাঁতরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা সীমান্তে পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করেন। এরপর রাতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টায় আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জাতীয় পাহাড়ি কৃষি মিশন’ গঠন ও টেকসই সবুজ অর্থনীতির নতুন স্বপ্ন

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ: মিয়ানমারের ৩ নিরাপত্তা সদস্য আটক

আপডেট সময় : ০৫:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬