ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বিসিসির নামে ভুয়া প্রশিক্ষণের ফাঁদ: প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নাম ও পদবি ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ভুয়া প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দেশের সকল সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিসি জানিয়েছে, একটি চক্র তথ্যপ্রযুক্তির আধুনিকীকরণের নামে ভুয়া নোটিশ ও জাল কাগজপত্র ছড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চক্রটি বিসিসির পরিচালক মো. মাহবুব করিমের স্বাক্ষর জাল করে দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ প্রদানের নামে ভুয়া আর্থিক হিসাব দেখিয়েছে। বিসিসি স্পষ্টভাবে জানিয়েছে, তাদের পরিচালিত কোনো প্রশিক্ষণে অংশ নিতে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে কোনো প্রকার ফি বা চার্জ গ্রহণ করা হয় না। সংস্থাটির পক্ষ থেকে অননুমোদিত কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে এবং এ ধরনের কোনো লেনদেনের দায়ভার বিসিসি বহন করবে না বলেও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে চাঞ্চল্য, কাজী জানালেন অজানা তথ্য

বিসিসির নামে ভুয়া প্রশিক্ষণের ফাঁদ: প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান

আপডেট সময় : ০৯:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬