ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অ্যাডমিরাল হাসান নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন। রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সফল ও সুচারুভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান এবং বাহিনীর উন্নয়নে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌবাহিনী প্রধানের কাছে তার দায়িত্বভার হস্তান্তর করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জাতীয় পাহাড়ি কৃষি মিশন’ গঠন ও টেকসই সবুজ অর্থনীতির নতুন স্বপ্ন

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬