ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

ভারতীয় নাগরিকদের সহায়তায় বিএসএফ সীমান্তে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাধার মুখে পিছু হটে তারা। সোমবার (২০ জুলাই) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলার ৮৪৫/১-এস থেকে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি স্থানে ওই খুঁটি স্থাপনের চেষ্টা করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামের পানিশালা এলাকায় পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলছিল ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকরা। বাঁশের খুঁটি সরিয়ে সেখানে নতুন করে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করা হয়। বিষয়টি নজরে আসামাত্র বিজিবির টহলদলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে বাধা প্রদান করলে বিএসএফ সদস্যরা পিছু হটে। বিজিবি জানায়, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

‘জাতীয় পাহাড়ি কৃষি মিশন’ গঠন ও টেকসই সবুজ অর্থনীতির নতুন স্বপ্ন

সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

আপডেট সময় : ০৬:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬