ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাগুরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

মাগুরা জেলার মহম্মদপুর ও সদর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরে ডুবে মারা গেছে দুই চাচাতো বোন রাফিয়া (২) ও রাইশা (৩)। অন্যদিকে, সদর উপজেলার কালিনগর গ্রামে মধুমতী নদীতে ডুবে মৃত্যু হয়েছে ৯ বছর বয়সী শিশু ইয়াসিন মোল্লার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌশা গ্রামে দুই শিশু সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে, মধুমতী নদীতে নিখোঁজ ইয়াসিনের মরদেহ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে। একই দিনে তিন শিশুর এমন মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

মাগুরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬