ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৌলতখানে মেঘনার জোয়ারে ভেসে গেছে অর্ধশতাধিক মহিষ, দিশেহারা খামারিরা

ভোলার দৌলতখানে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাসে বিভিন্ন চরাঞ্চল থেকে অর্ধশতাধিক গবাদি পশু ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে নিখোঁজ থাকা এসব মহিষ ও গরুর কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় খামারিরা। জোয়ারের তোড়ে ভেসে যাওয়া পশুগুলো চুরির আশঙ্কায় তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

ভুক্তভোগী খামারিরা জানান, গত শুক্রবার রাতে প্রতিকূল আবহাওয়ায় হঠাত জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নেয়ামতপুর ও হাজীপুর চরের গবাদি পশুর কেল্লাগুলো তলিয়ে যায়। তীব্র স্রোতে রাতের অন্ধকারে গবাদি পশুগুলো বিভিন্ন দিকে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেগুলোর হদিস মেলেনি। খামারিদের আশঙ্কা, ভেসে যাওয়া পশুগুলো চোরের কবলে পড়তে পারে। এই ঘটনায় ইতোমধ্যে দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে চরাঞ্চলের খামারিদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গবাদি পশুর পাশাপাশি খামারিদের ওষুধ ও বিভিন্ন সরঞ্জামাদিও নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত খামারিরা দ্রুত সরকারি সহায়তা এবং নিখোঁজ পশু উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

দৌলতখানে মেঘনার জোয়ারে ভেসে গেছে অর্ধশতাধিক মহিষ, দিশেহারা খামারিরা

আপডেট সময় : ০২:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬