ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইসরায়েলি ও শিন বেতের যৌথ অভিযানে হামাস কমান্ডার নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের এক যৌথ অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। গত শনিবার পরিচালিত এই অভিযানের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

নিহত কমান্ডারের নাম আধাম ইব্রাহিম শাবান নাসমান। তিনি হামাসের গাজা সিটি ব্রিগেডের অপারেশনাল বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। ইসরায়েলি সামরিক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে পরিচালিত হামলায় আধাম ইব্রাহিম সরাসরি জড়িত ছিলেন এবং বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে যাওয়ার পেছনে তার ভূমিকা ছিল।

ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, আধাম ইব্রাহিম হামাসের বিশেষ কমান্ডো ইউনিট ‘নখবা’র কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গাজায় চলমান সংঘাতের মধ্যে এই শীর্ষ কমান্ডারের মৃত্যু হামাসের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

ইসরায়েলি ও শিন বেতের যৌথ অভিযানে হামাস কমান্ডার নিহত

আপডেট সময় : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬