পারস্য উপসাগরে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সরকারি সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। তার সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে, যার মধ্যে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের গভর্নর জেনারেল, উপস্বরাষ্ট্রমন্ত্রী, নগর উন্নয়ন ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী, ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানির প্রধান এবং কৃষিমন্ত্রীর বিশেষ প্রতিনিধি রয়েছেন।
পাকিস্তানে পৌঁছানোর পর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এই সফরের প্রধান উদ্দেশ্য হলো দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধি করা। তিনি আরও উল্লেখ করেন যে, উভয় দেশ তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানের তুলনায় তিন গুণেরও বেশি বাড়িয়ে বছরে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, তিনি ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও প্রসারিত করতে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে সমর্থন জানাতে আগ্রহী।
রিপোর্টারের নাম 
























